প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৪:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ৮:২৩ পি.এম
নজরুল বর্ষ উপলক্ষে মুন্সিগঞ্জে গুণীজন সম্মাননা

নজরুল বর্ষ উপলক্ষে মুন্সিগঞ্জে গুণীজন সম্মাননা
এলডি হৃদয়, মুন্সিগঞ্জের বার্তা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, সাহিত্য ও সৃষ্টিকর্মকে স্মরণ করে মুন্সগিঞ্জ সাহিত্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে "নজরুল বর্ষ উপলক্ষে কবিতাপাঠ ও গুণীজন সম্মাননা" অনুষ্ঠান।
গতকাল ১২ সেপ্টেম্বর, শনিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গীতিকার মো. সাখাওয়াৎ হোসেন, সচিব (জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি, কবি, ইতিহাস গবেষক ও সাংবাদিক গোলাম আশরাফ খান উজ্জ্বল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক রোকসানা মহুয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি যাকির সাঈদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের সাবেক সভাপতি, নাট্যকার ও নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালী।
আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে কবিতা পাঠ, আবৃত্তি এবং বাঁশির সুরের পরিবেশনার মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মকে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে গুণীজন সম্মাননা প্রদান করা হয় চারজনকে। শিক্ষায় অবদানের জন্য সম্মাননা পান অধ্যাপক মুন্সী সিরাজুল হক, সাংবাদিকতায় মোঃ মঞ্জুর মোর্শেদ এবং সমাজসেবায় হামিদা খাতুন ও মেহেদী হাসান শাহবাৎ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ছাত্র এবং কবি, সাহিত্যিক ও নাট্যকর্মীবৃন্দ।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা