সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজদিখান পশ্চিম থানার উদ্যোগে এসএসসি/দাখিল পরীক্ষার্থী ও অভিভাবকদের সেবা দিতে হেল্প ডেস্ক স্থাপন। বৃহস্পতিবার পরীক্ষার শুরুতে কুচিয়ামোড়া কলেজ মাঠ ও ইসলামপুর কামিল মাদরাসায় এ হেল্প ডেস্ক স্থাপন করা হয়।
এসময় মুন্সিগঞ্জ-১ আসন জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজী এ হেল্প ডেস্ক পরিদর্শন করেন। তার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি সিরাজদিখান থানা আমির মো. কবির হোসাইন তপদার। সিরাজদিখান থানা ছাত্রশিবিরের পক্ষ থেকে সে সময় ছাত্রদের মাঝে ফ্রি মেডিসিন সেবা, বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন, কলম, ফাইল, পরীক্ষার রুটিন সহ আরো বিভিন্ন সেবা দেয়া হয়। পরীক্ষা কেন্দ্র করে সিরাজদিখানের এই দুইটি কেন্দ্রে এর পূর্বে কখনো কোনো ছাত্র সংগঠন এরুপ সামাজিক কাজের আয়োজন করেনি।
এবিষয়ে সিরাজদিখান থানা শিবিরের সভাপতি মাহবুবুর রহমান আরমান বলেন– বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবার উদ্যোগ নিয়ে ছাত্রদের পাশে থেকে শুরু করেছে। আশা করি এরুপ প্রোডাক্টিভ কাজ নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোও মানুষের পাশে এসে দাড়াবে। কলেজগেট মাঠের কেন্দ্রে আরো পর্যাপ্ত পরিমাণে অভিভাবকদের বসার ব্যবস্থা করা দরকার ছিলো। আশা করি অন্য দলগুলো পরবর্তী পরীক্ষা থেকে ব্যবস্থা করে দিবে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা