
সিজান খান:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৫০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩১ আগস্ট) রাতে সিরাজদিখান থানাধীন ইছাপুরা ইউনিয়নের পশ্চিম রাজদিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনা ও সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) হাসনাইন আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পশ্চিম রাজদিয়া এলাকার নিজ বসতবাড়ির সামনের উঠান থেকে মোসাঃ সামসুন্নাহার বেগম (৫০)-কে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি মৃত খোরশেদ আলমের স্ত্রী।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা