
সিরাজদিখানে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ পুরিয়া হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজার এলাকায় পাঁচপীর মাজারের সামনের পাকা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার ইছাপুরা ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুর রহিম হাওলাদার ওরফে দুর্জয় হাওলাদার (২৪) এবং পশ্চিম শিয়ালদী এলাকার ইবনে কাশেমের ছেলে মো. নাঈম বেপারী (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদক নির্মূলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে সিরাজদিখান বাজারের পাঁচপীর মাজারের সামনের পাকা সড়ক থেকে ওই দুই যুবককে ২০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা