সিজান খান
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার উত্তর রাঙা মালিয়া এলাকায় যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে আজ (৩১ জুলাই, শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে ‘গ্রাম বাংলার ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী ম্যাচ।
উত্তর রাঙা মালিয়া যুব-মানব কল্যাণ সংগঠনের আয়োজনে বিকেল ৪টায় উত্তর রাংগা মালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাসাইল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এই ম্যাচে হাজার মানুষের সমাগম দেখা যায় স্থানীয় ক্রীড়াপ্রেমী, তরুণ-তরুণী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খেলা দেখতে ভিড় জমায় ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সাইয়্যেদুল বাশার, চেয়ারম্যান, ড্রিম ফাউন্ডেশন এবং সভাপতি, ঝিকুট ফাউন্ডেশন। বিষেশ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন আঃ রহিম তালুকদার। যুগ্ম সাধারণ সম্পাদক ঝিকুট ফাউন্ডেশন। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে আসেন হাজী রহুল আমিন, সভাপতি, ৮ নং ওয়ার্ড বিএনপি।
খেলা পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মাসুম চৌধুরী, বাসাইল ইউনিয়ন যুবদলের নেতা। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সাইফুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক, ৮নং ওয়ার্ড বিএনপি।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুন্দর ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করা।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা