স্টাফ রিপোর্টার
সিরাজদিখান উপজেলায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মোঃ আব্দুল হান্নান, অফিসার ইনচার্জ, সিরাজদিখান থানা, মুন্সীগঞ্জ জেলার নির্দেশক্রমে এসআই (নিঃ) সমেন্দ্র নাথ বিশ্বাস বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১টা ১০ মিনিটে সিরাজদিখান থানাধীন বালুরচর ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায় আজাহার নামীয় ব্যক্তির বাড়ির উঠান থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন শাহ আলী (৪৪) ও মো. হানিফ মুন্সি (৪৫)। এ সময় তাদের কাছ থেকে সর্বমোট ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা