
সিরাজদিখানে নাতনিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারালো দাদীর।
সিজান খান
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের চম্পকদি গ্রামে নাতনিকে বাঁচাতে গিয়ে তাহেমন নেছা (৮০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঘটে এই ঘটনা ঘটে । তিনি ছিলেন ওই গ্রামের মৃত খেজমত আলীর স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তাহেমন নেছা তার দুই নাতনিকে নিয়ে পাশের বাড়ির পুকুরে সাঁতার শেখাতে যান। সকাল প্রায় ১১টার দিকে সাঁতার শেখানোর সময় হঠাৎ করে ৬ বছরের নাতনি জেরিন পানিতে ডুবে যেতে শুরু করে। মুহূর্তের মধ্যেই নাতনিকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন দাদি তাহেমন নেছা।
কিন্তু নাতনিকে রক্ষা করতে গিয়ে নিজেই পানিতে তলিয়ে যান তিনি। এ সময় পাশে থাকা আরেক নাতনি চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসে। পরে স্থানীয়রা দাদি ও নাতনিকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহেমন নেছাকে মৃত ঘোষণা করেন।
নাতনি জেরিনকে উন্নত মানের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে সে সুস্থ রয়েছে বলে জানা গেছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা