সিজান খান :সিরাজদিখান (প্রতিনিধি)
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শহীদ রাষ্ট্রপতিএর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ জুন ২০২৬) সকাল ১১টায় উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর ফারিয়া কমিউনিটি সেন্টারে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান কাজলের সভাপতিত্বে এবং মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক মো. জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম ডলার।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।
জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয়তাবাদী রাজনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এসময় আরো উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক মোল্লা,সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আতাউর রহমান,সাংগঠনিক সম্পাদক মো. নুরু মিয়া,রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খিজির চৌধুরী,রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগ্যান,
রাজানগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বাদরুল মনিরসহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা