
সিজান খান
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের বেপারিপাড়া ৮ নম্বর ওয়ার্ডে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী অভিযানে প্রায় দুই ড্রাম চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে এলাকাবাসী ।
শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল ৫টার দিকে পরিচালিত এ অভিযানে স্থানীয়দের সহযোগিতায় চোলাই মদ তৈরিতে ব্যবহৃত দুটি ড্রাম, মদ তৈরির বিভিন্ন উপকরণ এবং সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসীর উদ্যোগে পরিচালিত এ অভিযানে চোলাই মদ উদ্ধার করা হয়
অভিযান পরিচালনা করেন আবু তাহের হোসেন (জীবন) মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক এর নেতৃত্বে যুবদল নেতা হোসেন আদনান ও অপি সার্বিক সহযোগিতা করেন। অভিযান শেষে উদ্ধারকৃত চোলাই মদ ও সরঞ্জাম রাজানগর পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয় ।
সমাজকে মাদকমুক্ত রাখতে স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন,মাদককে জিরো টলারেন্স করা “মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা