প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৬:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৪:০১ পি.এম
শ্রীনগরে স্বতন্ত্র প্রার্থী মমিন আলী’র ফুটবল মার্কার গণসংযোগ

শেখ আছলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীক বিজয়ের লক্ষ্যে মুন্সিগঞ্জ -১আসনের স্বতন্ত্র প্রার্থী শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী গণসংযোগ করেছেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ২৯ জানুয়ারি সকাল ১০ টায় শ্রীনগর বাজারে গণসংযোগ শেষে শ্রীনগর প্লাজার সামনে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মমিন আলী বলেন,আপনাদের দোয়া ভালোবাসা এবং ভোটে নির্বাচিত হলে শ্রীনগর সিরাজদীখানের অসমাপ্ত কাজগুলো আপনাদের সাথে নিয়েই করবো।আমাদের শ্রীনগর ঢাকা থেকে দূরত্ব হওয়ায় তাৎক্ষণিক সেবা থেকে অনেকে আমরা বঞ্চিত তাই আমি নির্বাচনে জয়ী হলে শ্রীনগর একটি মেডিকেল হাসপাতাল নির্মাণ করবো।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো: আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ, বিএনপি নেতা মির্জা ইমরান হোসেন সবুজ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন,শ্রীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা