শ্রীনগরে তন্তর সমাজকল্যাণ সংসদের উদ্যোগে মাদক বিরোধী ও বাল্যবিবাহ রোধে জনসচেতনতা মূলক র্যালি
ফরহাদ হোসেন জনি
মুন্সীগঞ্জের শ্রীনগরে" মাদককে না বলুন সুস্থ সমাজ গড়ুন "এ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক সংগঠন 'তন্তর সমাজ কল্যাণ সংসদের' উদ্যোগে মাদকবিরোধী ও বাল্যবিবাহ রোধের জনসচেতনতা মূলক রেলি অনুষ্ঠিত হয়েছে।
তন্তর সমাজ কল্যাণ সংসদ এর সিনিয়র সহ-সভাপতি জনাব মোহাম্মদ মাহবুব আলম সুজন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন এর সঞ্চালনায় ১৫ আগস্ট শনিবার উপজেলার তন্তর বাজার থেকে শুরু হয়ে পঞ্চগ্রাম হেরার আলো মাদ্রাসায় গিয়ে র্যালিটি শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরাম এর সাধারণ সম্পাদক, জসিম মোল্লা, পঞ্চগ্রাম হেরার আলো মাদ্রাসার সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, অর্থ সম্পাদক আব্দুল লতীফ আতাহারি,হাফেজ মিসবাহ।
এ সময় উপস্থিত ছিলেন ও তন্তর পুরাতন জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা শিহাব উদ্দিন ৭ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এবং সংগঠন টির দপ্তর সম্পাদক মোঃ সাগর হোসেন প্রমুখ।
সংগঠনটির কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন সভাপতি পদে মোঃ আব্দুল আল কাইয়ুম সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম সুজন ,সহ সভাপতি সাজ্জাদ হোসেন সাধারণ সম্পাদক মুরাদ হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সাংগঠনিক সম্পাদক শাহিন শেখ কোষাধক্ষ্য পারভেজ আহমেদ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহীন সরদার , প্রচার সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক সাগর হোসেন, সাহিত্য সম্পাদক মিজানুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক উজ্জল হোসেন, কার্যকরী সদস্য রুবেল আব্দুর রহমান, মোঃ জুয়েল রানা শাহিন হোসেন রাসেল মোঃ আকাশ প্রমুখ।।
এসময় বক্তারা মাদক নির্মূলে সকলের সহযোগিতা ও বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর জোর আশা ব্যাক্ত করেন।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা