শেখ আছলামঃ
মঙ্গলবার( ০৪ আগষ্ট) দুপুর ১ থেকে আড়াইটা পর্যন্ত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে উপজেলার ভাগ্যকুল রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ভাগ্যকুল রোড এলাকায় অবস্থিত মুসলিম রেস্তোরাঁ এন্ড কাচ্চি কাবাব রেস্টুরেন্টে মনিটরিংকালে রেস্টুরেন্টে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না, একই ফ্রিজে কাঁচা মাছ মাংস ও রান্না করা খাবার একত্রে সংরক্ষণ করা এবং রেস্টুরেন্টের কর্মীদের হাত ধোওয়ার কোন সাবান না দেয়ার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোঃ শাহীনকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলি,শ্রীনগর থানার এসআই হিরাসহ পুলিশের একটি টিম।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা