প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৬:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৬, ৯:৩৮ পি.এম
শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান

শেখ আছলামঃ
স্বনামধন্য শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয় সিনিয়র শিক্ষক মোঃ আলতাফ হোসেনকে।
রবিবার ২ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভায় সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোঃ আলতাফ হোসেন-কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব অর্পণ করা হয়।
মোঃ আলতাফ হোসেন ১৯৯৬ সাল থেকে নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে এ প্রতিষ্ঠানে শিক্ষকতা করে আসছেন। দীর্ঘ শিক্ষাজীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর প্রিয় শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শিক্ষা কার্যক্রমে তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে সক্রিয় ভূমিকা গভর্নিং বডির এ সিদ্ধান্তকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
শিক্ষকতার পাশাপাশি তিনি একজন সুপরিচিত লেখক, কবি ও কলামিস্ট। জাতীয় দৈনিক, সাময়িকী এবং সাহিত্যাঙ্গনে তাঁর নিয়মিত লেখালেখি তাঁকে একটি স্বতন্ত্র পরিচিতি এনে দিয়েছে। শিক্ষা, সাহিত্য ও সমাজভাবনার সমন্বয়ে তাঁর নেতৃত্বে শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজ নতুন উদ্যমে এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন গভর্নিং বডির সদস্যবৃন্দ।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা