প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৬:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৫, ৮:৩৮ পি.এম
শ্রীনগরে বিশ্ব তামাক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
"তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি,তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্যে শ্রীনগর উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শনিবার ৩১মে বেলা ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়েজনে এই দিবসটি পালন করা হয়।
সভা ও আলোচনা সভায় শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিন উদ্দীন এর অনুপস্থিতিতে সভার ভারপ্রাপ্ত সভাপতিত্ব দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মকর্তা মোঃ জসীমউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ,উপজেলায় এলজিডি কর্মকর্তা মহিফুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা অনিক রায়,মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, শ্রীনগর উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর ও ডেজিগনেটেড ফুড সেফটি ইন্সপেক্টর নাসরীন সুলতানা মিলি,সহকারি মাধ্যমিকশিক্ষা অফিসার প্রদীপ রায়,ষোলঘর অক্ষয় কুমার শশী কুমার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়বুর রহমান, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শেখ আছলামসহ উপজেলা অন্যান্য দপ্তরের প্রধানগন
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা