
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ ৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার এসআই (নি.) পলাশ কান্তি রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ টংগীবাড়ী থানাধীন বেতকা চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বেতকা চৌরাস্তাস্থ আল্লাহর দান বেকারী অ্যান্ড কনফেকশনারীর সামনে পাকা রাস্তার ওপর থেকে দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— দ্বিপাড়ার রিফাত শেখ (২২), ও পাইকপাড়ার মঞ্জু শেখ ওরফে লালু (৪০), পিতা- মৃত জালাল শেখ।
পরে তল্লাশি চালিয়ে তাদের দখল থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা