শেখ রাসেল ফখরুদ্দীন:
বাংলাদেশ-সাউথ কোরিয়ার যৌথ উদ্যোগে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ফ্রি চক্ষু শিবির, ব্যাকপেইন অরিয়েন্টেশন, স্কিন চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় সহ মোট ৫৫০ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। কোরিয়ার হিম গ্লাসেস ও বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন'র যৌথ আয়োজনে সোমবার (২৮জুলাই) উপজেলার স্বর্নগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ১০ টা থেকে শুরু করে বিকেল ৫ টা পর্যন্ত চলে ফ্রি মেডিকেল ক্যাম্প। চক্ষু চিকিৎসা নিতে আসা সেবা গ্রহীতাদের চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে চশমা ও আই ড্রপ বিতরণ করা হয়।
সেবাগ্রহীতা আনিস সরদার বলেন, আমি মূলচঁর থেকে আসছি। আমার চোখ,মাথা ও হাত ব্যথার জন্য ডাক্তার দেখাইছি।তাদের চিকিৎসা খুবই ভালো।নশংকর থেকে চিকিৎসা সেবা নিতে আসা মফিজল বলেন,আমার চোখে সমস্যা। শুনেছি এখানে কোরিয়া থেকে চোখের ডাক্তার আসছে তাই আমি এখানে চিকিৎসা নিতে এসেছি।
বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন এর সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, আমরা সব সময় চেষ্টা করি প্রান্তিক মানুষদের নিয়ে কাজ করার। গরীব দু:খী মানুষদের সহযোগী করা। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা