টঙ্গীবাড়ীতে এনসিপি, ছাত্রশক্তি ও যুবশক্তির শহীদদের প্রতি শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার
“একুশ মানেই আত্মত্যাগ, একুশ মানেই অহংকার।
শহীদদের রক্তে লেখা আমার বাংলা ভাষা—চির অম্লান।”
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে টঙ্গীবাড়ি উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে বীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় ছাত্রশক্তি ও যুবশক্তি টঙ্গীবাড়ি উপজেলা শাখা। এসময় মুন্সীগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী MD Istiaque Ahamad, মুন্সীগঞ্জ জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক Sisir Hasan, যুগ্ম সদর সচিব আশরাফ হোসাইন অভি, সিনিয়র সংগঠক Shaker Ahmed Tawhid, মুন্সীগঞ্জ জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মোঃ মাহ্মুদুল হাসান, উপজেলা ছাত্রশক্তির জুনায়েদ আহমেদ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে বাংলা ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা