স্টাফ রিপোর্টার
সামাজিক, মানবিক ও যুব উন্নয়নমূলক সংগঠন বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের মুন্সিগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় পর্ষদের সিদ্ধান্তে মোঃ হাসান চৌধুরী (পল্লব)'কে সভাপতি এবং চয়ন কুমার বর্মন'কে সাধারণ সম্পাদক করে এই নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। দুইজনেই দীর্ঘদিন যাবৎ সংগঠনের সদস্য হিসেবে মানবিক কার্যক্রমে যুক্ত ছিলেন। এর আগে গত বছরের ৩১ই আগষ্ট একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মুন্সিগঞ্জ জেলার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনের কেন্দ্রীয় পর্ষদ। দীর্ঘ আলোচনা এবং যাচাই-বাছাইয়ের পর সংগঠনের মুন্সিগঞ্জ জেলা কমিটি গঠন এবং অনুমোদন করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ২৮শে ফেব্রুয়ারিতে একঝাঁক যুবদের সমন্বয়ে মুন্সিগঞ্জের সদরের রামপাল কলেজ সংলগ্ন সংগঠনের তৎকালীন কার্যালয়ে একটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম নামক সংগঠনটি। "ঐক্য-সেবা-শান্তি" এই নীতি এবং "আমরাই গড়বো মানবিক বাংলাদেশ" এই স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করা সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন রকম সামাজিক এবং মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে মুন্সিগঞ্জের জনসাধারণের মাঝে আস্থা এবং সহমর্মিতার প্রতীক হয়ে উঠে। করোনা পরিস্থিতিতে জেলার বিভিন্ন প্রান্তরে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, নাগরিক নিঃশ্বাস নামক একটি ইভেন্টের সাথে যুক্ত হয়ে বিনামূল্যে করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা প্রদান করা, বিনামূল্যে কয়েক হাজার মুমূর্ষু রোগীকে রক্তের যোগান দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠাভিত্তিক সামাজিক সচেতনামূলক কার্যক্রম পরিচালনা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সহ প্রতোক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কার্যক্রমের সাথে যুক্ত আছে সংগঠনটির মানবিক সদস্যরা। বর্তমানে সংগঠনের কার্যক্রম মুন্সিগঞ্জ জেলাব্যাপী সীমাবদ্ধ না থেকে দেশের বিভিন্ন প্রান্তে বিস্তৃত হয়েছে। সংগঠনে প্রায় দেড় শতাধিক কার্যকরী স্বেচ্ছাসেবী যুক্ত আছে। বর্তমানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে সাইফুল বিন বারী এবং সাধারণ সম্পাদক হিসেবে ইঞ্জিঃ সৈয়দ মোঃ শাকিল দায়িত্বরত আছেন।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা