
সদর উপজেলায় কৃষি সেচে নতুন দিগন্ত, চালু ফুয়েল কার্ড
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের সেচ কার্যক্রম সহজ করতে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ সদরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান।এতে সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রিয়াসাত সাদাত হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার ৯টি ইউনিয়ন ও ২টি পৌরসভার কৃষকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই ফুয়েল কার্ডের মাধ্যমে কৃষকরা সদর উপজেলার বিভিন্ন পাম্প ও অনুমোদিত জ্বালানি তেল বিক্রয় কেন্দ্র থেকে সহজেই সেচ যন্ত্রের জন্য জ্বালানি সংগ্রহ করতে পারবেন। ফলে সেচ কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা