
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম এর নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নানের সার্বিক দিকনির্দেশনায় শনিবার (৮ মার্চ ২০২৬) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে সিরাজদিখান থানা পুলিশ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সিরাজদিখান থানাধীন মালখানগর চৌরাস্তা এলাকায় রবিউল এর ফার্মেসির সামনে পাকা রাস্তার ওপর থেকে অপু (২৫) নামের এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত অপু সিরাজদিখান উপজেলার নাইশিং হাজীবাড়ী এলাকার মালেক দেওয়ানের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা