সিরাজদিখান থানা পুলিশের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারী ২ জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুপার মুন্সিগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর দিকনির্দেশনা এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আব্দুল হান্নান-এর নেতৃত্বে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায়, গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে সিরাজদিখান থানার পূর্ব রাজদিয়া (বাগানবাড়ী) গ্রামে বিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টির চেষ্টাকালে নিম্নোক্ত দুইজনকে আটক করা হয়—
১. ইয়ামিন শেখ (২৭)
পিতা: মোজাম্মেল সরদার
মাতা: চম্পা বেগম
২. মোঃ হোসেন শেখ (২৭)
পিতা: মোঃ বাদশা শেখ
মাতা: রানু বেগম
উভয়েই পূর্ব রাজদিয়া (বাগানবাড়ী), থানা/উপজেলা: সিরাজদিখান, জেলা: মুন্সিগঞ্জ-এর বাসিন্দা।
পুলিশ জানায়, তাদেরকে দণ্ডবিধির ১৫১ ধারায় গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা