
সিজান খান, সিরাজদিখান প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন ২০২৬) বিকেল ৪টায় সিরাজদিখান উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন ভূমিকা পালন করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব আহমেদ সুজন এবং সহ-সম্পাদক আবু তাহের জীবনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজিজুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মো. রাসেল। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ জয় এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও রাজানগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাদরুল মনিরসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা