1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ

এলডি হৃদয়
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯১ বার পঠিত
অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার মতবিনিময়। ছবি: মুন্সিগঞ্জের বার্তা

এলডি হৃদয়: মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ পিপিএম (সেবা)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা। বুধবার রাতে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে উঠে আসে গণমাধ্যম ও প্রশাসনের পারস্পরিক সহযোগিতার নানা দিক।

সাক্ষাৎকালে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিনিধি দল পত্রিকার প্রকাশনা কার্যক্রম, জনসচেতনতামূলক উদ্যোগ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে। একই সঙ্গে স্থানীয় বিভিন্ন বিষয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সাক্ষাৎকালে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে দায়িত্বশীল গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে।”

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল পত্রিকার সার্বিক জনকল্যাণমুখী পদক্ষেপ নিয়ে বলেন, “দৈনিক মুন্সিগঞ্জের বার্তা সবসময় নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে। প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের এই ধরনের সেতুবন্ধন জনস্বার্থে কাজ করাকে আরও সহজ করে তোলে। পুলিশ প্রশাসনের এই আন্তরিক সহযোগিতা আমাদের পথচলাকে আরও উৎসাহিত করবে। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই পারে সমাজে সত্যিকারের ইতিবাচক পরিবর্তন আনতে এবং জনগণের কণ্ঠস্বর হয়ে ভবিষ্যতেও জনকল্যাণমুখী সাংবাদিকতা অব্যাহত রাখব।”

এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক বর্ষণ মোহাম্মদ, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ, মাল্টিমিডিয়া প্রতিনিধি মোহাম্মদ ছিবগাতুল্লাহ, সিরাজদিখান প্রতিনিধি সিজান খানসহ অন্যান্য প্রতিনিধিরা।

আলোচনায় সবাই দায়িত্বশীল সাংবাদিকতা ও জনস্বার্থে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। প্রশাসন ও গণমাধ্যমের এই ধরনের নিয়মিত মতবিনিময় সমাজে স্বচ্ছতা ও জনআস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  সাব-এডিট/সাইদ হাসান আফরান

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর