1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
বেরিয়েছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি ম্যাগাজিন বর্ষবার্তা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীনগরে ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা গণমাধ্যমের নীতি অনুসরন করে মুন্সিগঞ্জের বার্তা একদিন সামনের দিকে এগিয়ে যাবে— মোহাম্মদ শহিদুল ইসলাম লৌহজংয়ে বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশের পাশে নিষিদ্ধ সংগঠনের ককটেল বিস্ফোরণ মুন্সিগঞ্জের পদ্মা সেতু এলাকা থেকে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ, গ্রেফতার ২ লৌহজংয়ে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ সিরাজদিখানে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বদলিজনিত বিদায়ে পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সংবর্ধনা বদলিজনিত বিদায়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনকে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সংবর্ধনা বেরিয়েছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি ম্যাগাজিন বর্ষবার্তা নানা অভিযোগের মধ্যেও ২১ কোটি টাকার এআই প্রকল্প পেল ই-লার্নিং অ্যান্ড আর্নিং

বেরিয়েছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি ম্যাগাজিন বর্ষবার্তা

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১০২ বার পঠিত

বেরিয়েছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি ম্যাগাজিন বর্ষবার্তা

অতীতের আলোয় আগামীর মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত হচ্ছে বিশেষ ম্যাগাজিন বর্ষবার্তা। ৫৬ পৃষ্ঠার এই সংকলনে মুন্সিগঞ্জ-বিক্রমপুরের ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য, ব্যক্তিত্ব, সমাজ ও সমকালীন বিষয়ে নানা লেখা স্থান পেয়েছে। ম্যাগাজিনের প্রচ্ছদ নিবন্ধ মুন্সিগঞ্জকে নতুন করে ভাবার সময় এখন। লিখেছেন মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ পিপিএম। লেখায় জেলার ভৌগোলিক অবস্থান, উচ্চশিক্ষা, পর্যটন ও নগর ব্যবস্থাপনাসহ ভবিষ্যৎ উন্নয়নের নানা সম্ভাবনা তুলে ধরা হয়েছে। বিশেষ নিবন্ধ বিভাগে রয়েছে সালেহীন তুহিনের এই জনপদে, সেই সমতটে, যেখানে বিক্রমপুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মনীষী ও ইতিহাস-ঐতিহ্যের কথা এসেছে। ইতিহাস-ঐতিহ্য বিভাগে আটটি লেখা আছে। এর মধ্যে আছে আশরাফ ইকবালের বিক্রমপুরের ঐহিত্য, অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেনের লেখা মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনাচের ইতিকথা ও বিক্রমপুরের গাওদিয়া গ্রাম, গোলাম আশরাফ খান উজ্জ্বলের মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী মসজিদ, যাকির সাইদের মুন্সিগঞ্জের মেয়েলী গীত, রমজান মাহমুদের বিক্রমপুরে গণিকাবৃত্তি, সাধন সরকারের মুন্সিগঞ্জের মাটিতে লেখা হাজার বছরের ইতিহাস, মিজান আহমেদ বিক্রমপুরীর লৌহজংয়ের বানকাইজ বারোয়ারিতলা এবং শোভন সারোয়ারের বিক্রমপুরের নবজাগরণ ও চট্টোপাধ্যায় পরিবার।
সাহিত্যপ্রেমীদের জন্য আছে সাহিত্য বার্তা বিভাগ। এতে ইমন চৌধুরী, সাইফুল ইসলাম জুয়েল, জনি হোসেন কাব্য ও মুহাম্মদ ফজলুল হকের গল্প, ছড়া, কবিতা, কার্টুন এবং সাহিত্যবার্তার লেখক ও পাঠক রিভিউ ছাপা হয়েছে। জীবনদর্শন বিভাগে আরাফাত শাহীনের জীবনের জন্য আত্মবিশ্বাস ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সাইয়্যেদুল বাশারের মহৎ কাজেই আত্মতৃপ্তি, জীবনের পরিপূর্ণতা স্থান পেয়েছে। সমাজ, স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা-অসুবিধা নিয়ে নজরুল ইসলামের লেখা, শীতকালীন সর্দি-কাশি ও হোমিওপ্যাথি নিয়ে ডা. মো. মোস্তফা কামালের নিবন্ধ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা মো. গোলাম মাওলা পিএফএম (এস)’র অগ্নি-সচেতনতামূলক লেখা রয়েছে। ব্যক্তিত্ব বিভাগে আলোচিত হয়েছেন আচার্য জগদীশচন্দ্র বসু, ইব্রাহিম খলিল ও বীরশ্রীসহ বিক্রমপুরের কয়েকজন গুণী মানুষ। লিখেছেন ড. মো. সাইদুল ইসলাম খান অপু, শহীদ-ই-হাসান তুহিন, আলম শহিদ, সুমন্ত রায় ও রাসেল শেখ। মতামত পাতায় আছে মাদকের বিরুদ্ধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আবু নাসের লিমনের লেখা এবং নির্বাচনে সংবাদপত্রের দায়িত্ব নিয়ে সায়িদ আহমেদের লেখা। দেশ-বিদেশ বিভাগে আছে আতিকুর রহমান নয়নের পরিবর্তিত বাংলাদেশ: কূটনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত এবং এক বছরের আলোচিত ঘটনাপঞ্জি। এ ছাড়া ম্যাগাজিনে বিনোদনের পাতা এবং দৈনিক মুন্সিগঞ্জের বার্তার এক বছরের আলোকচিত্র নিয়ে অ্যালবাম রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর