1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অজ্ঞাত ব্যক্তি, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নানা অভিযোগের মধ্যেও ২১ কোটি টাকার এআই প্রকল্প পেল ই-লার্নিং অ্যান্ড আর্নিং ফুটবল ম্যাচের জয়-পরাজয় নিয়ে উত্তেজনা কালিনগর স্পোর্টিং ক্লাবের সহিংসতা আচরণের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ গজারিয়ায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের গুয়াগাছিয়া নবগঠিত কমিটি ঘোষণা লৌহজংয়ে কৃষিজমি ভরাটের দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় লৌহজংয়ে পদ্মায় নেই ইলিশ-জেলেরা হতাশ, বাজারে সরবরাহ কম থাকায় ক্রয় ক্ষমতা মধ্যবিত্তদের নাগালের বাইরে লৌহজংয়ের ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ২০ শিক্ষার্থীকে বৃত্তি দিল ৯৪ ব্যাচ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা প্রকাশ ও পরিচালনা বিষয়ক আলোচনা সভা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখানে বাস দূর্ঘটনায় আহত ৩

লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অজ্ঞাত ব্যক্তি, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

আসাদউজ্জামান
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর প্রকৃত নাম-পরিচয় ও পরিবারের সদস্যদের সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কনকসার ইউনিয়নের মশদগাঁও গ্রামের যাতায়াতের রাস্তায় ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহযোগিতা চান। খবর পেয়ে তাঁকে লৌহজং থানায় নেওয়া হয়। পরে থানা থেকে তাঁকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই ব্যক্তির নাম শাহ আলম বলে জানা গেছে। তবে তাঁর পূর্ণাঙ্গ পরিচয়, স্থায়ী ঠিকানা কিংবা পরিবারের সদস্যদের সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর।
চিকিৎসাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির হাঁটুর অবস্থা অত্যন্ত গুরুতর। হাঁটুর মাংসপেশি ও আশপাশের ক্ষতস্থানে পচন ধরেছে এবং সেখানে পোকা হয়েছে। এমনকি তাঁর হাঁটুর হাড়ও দৃশ্যমান হয়েছে। তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, অসুস্থ এই ব্যক্তির পরিচয় শনাক্ত এবং তাঁর স্বজনদের খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তাঁর নাম-পরিচয় জেনে থাকলে কিংবা ছবি দেখে চিনতে পারলে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা লৌহজং থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মানবিক বিবেচনায় অজ্ঞাত এই ব্যক্তির স্বজনদের সন্ধান পেতে সংবাদটি শেয়ার করে সহযোগিতা করার জন্যও অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর