1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
অপরাধ দমন ও মাদক উদ্ধারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আলাউদ্দিন - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

অপরাধ দমন ও মাদক উদ্ধারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আলাউদ্দিন

সিরাজদিখান প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩১ বার পঠিত
মাদক উদ্ধারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আলাউদ্দিন । ছবি: মুন্সিগঞ্জের বার্তা

সিরাজদিখান প্রতিনিধি:

অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আলাউদ্দিন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত আগস্ট ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম। পরে তিনি ওসি মো. আলাউদ্দিনের হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক তুলে দেন।

পুলিশ সূত্রে জানা যায়, সিরাজদিখান থানায় যোগদানের পর থেকেই ওসি মো. আলাউদ্দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং গ্রেফতারি পরোয়ানা তামিলে গুরুত্ব দিয়ে কাজ করে আসছেন। আগস্ট মাসের সার্বিক কার্যক্রম মূল্যায়নে তাঁর কর্মদক্ষতা ও সাফল্যের ভিত্তিতে তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।

ওসি মো. আলাউদ্দিন গত ১১ জুন ২০২৬ তারিখে সিরাজদিখান থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।

মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন ইউনিটের ইনচার্জরা উপস্থিত ছিলেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযানসহ পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে পর্যালোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।  সাব-এডিট/সাইদ হাসান আফরান

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর