1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
ওসমান হাদির হত্যার বিচার দাবিতে  টংগিবাড়ীতে  ছাত্র ও জনতার বিক্ষোভ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

ওসমান হাদির হত্যার বিচার দাবিতে  টংগিবাড়ীতে  ছাত্র ও জনতার বিক্ষোভ

আমিরুল ইসলাম মামুন, টংগিবাড়ী
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত
ওসমান হাদির হত্যার বিচার দাবিতে  টংগিবাড়ীতে  ছাত্র ও জনতার বিক্ষোভ

আমিরুল ইসলাম মামুন,   টংগিবাড়ী, মুন্সিগঞ্জ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ ছাত্র ও জনতা ।

শুক্রবার, ১৯ ডিসেম্বর জুমার নামাজের পর উপজেলা গেটে কর্মসূচির পালিত হয়। ‘সাধারণ ছাত্র ও জনতা’র ব্যানারে অনুষ্ঠিত এই বিক্ষোভে জনসাধারণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীসহ দল-মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থগণ অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি উপজেলা গেট থেকে শুরু হয়ে টংগিবাড়ী বাজার, থানা এলাকা ও মডেল মসজিদ সড়ক ঘুরে পুনরায় উপজেলা গেট এলাকায় এসে শেষ হয়। মিছিল চলাকালে ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন নতুন বাংলাদেশের কণ্ঠস্বর। তাকে হত্যা করা মানে বাংলাদেশকে হত্যারই নামান্তর। ঘটনার এক সপ্তাহ পার হলেও এখনো খুনিদের গ্রেপ্তার না করায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের উপস্থিতি ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও সমাবেশ শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর