
*খেলার মাঠের দাবিতে পূর্বকোলায় মানববন্ধন, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান*
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা কোলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পূর্বকোলা গ্রামে একটি খেলার মাঠের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। শুক্রবার (৮ মে ২০২৬) বিকেল ৩টায় নাসির চৌধুরী ব্রিজ সংলগ্ন কোলা পোস্ট অফিস থেকে ছাতিয়ানতলী স্কুল পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। কিন্তু এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় যুবসমাজ দিন দিন বিপথে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। তাই দ্রুত একটি স্থায়ী খেলার মাঠের ব্যবস্থা করার দাবি জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ শাহজাহান মোল্লা, মো. তাজুল মীর, জব্বার শেখ, মোশারফ বেপারী, রমজান খান, হামিদুল ইসলাম মন্টু, রোকেয়া বেগম, নান্টু শেখ ও সোবহান আকনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধনে প্রায় পাঁচশত নারী-পুরুষ অংশ নেন। কর্মসূচির আয়োজন করে পূর্বকোলা প্রবাসী ও যুব সংগঠন।
এলাকাবাসীর দাবি, শিশু-কিশোর ও তরুণদের সুস্থ বিনোদন এবং মাদকমুক্ত সমাজ গঠনের স্বার্থে দ্রুত একটি খেলার মাঠ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ জরুরী