1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় আবারও সর্বোচ্চ পুরস্কার অর্জন চরপাথালিয়া সালমান ফারসী রা. মাদরাসার - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গজারিয়ায় অসুস্থ হাসানের পাশে সমাজ উন্নয়ন সংস্থা ও গ্রামবাসী গজারিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টে সেমিফাইনালে বিশদ্রোন ভাটেরচর স্পোর্টিং ক্লাব বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিরাজদিখানে কোটগাঁও যুব সংঘের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শিংগারটেক একাদশ হারিয়ে যাওয়া ১০ বছরের শিশু আয়াতকে পরিবারের কাছে ফিরিয়ে দিল শ্রীনগর থানা পুলিশ দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এর সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রথম বর্ষপূর্তিতে মুন্সিগঞ্জ গণঅধিকার পরিষদের শুভেচ্ছা দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন অব মালখানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন বাহার জাতীয় প্রেস ক্লাবের সভাপতির সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ শ্রীনগরের হীরা উত্তরার সড়ক দুর্ঘটনায় নিহত

গজারিয়ায় আবারও সর্বোচ্চ পুরস্কার অর্জন চরপাথালিয়া সালমান ফারসী রা. মাদরাসার

মো রাসেল সরকার,গজারিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধি: হিফজুল কুরআন প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখে এবারও গজারিয়া থানা পর্যায়ে সর্বোচ্চ পুরস্কার অর্জন করেছে চরপাথালিয়া সালমান ফারসী (রা.) মাদরাসা। ৩১তম হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, গজারিয়া থানা শাখার উদ্যোগে আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে অংশ নিয়ে মোট ২৮টি পুরস্কারের মধ্যে ১৭টিই অর্জন করেছে মাদরাসাটির শিক্ষার্থীরা। এ সাফল্যের মাধ্যমে তারা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করেছে।

গোসাইরচর খলিল-হাসনা আখন্দ মাদরাসায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে ৭টি পুরস্কারের মধ্যে ৫টি, ২০ পারা গ্রুপে ৭টির মধ্যে ৫টি, ১০ পারা গ্রুপে ৭টির মধ্যে ৪টি এবং ৫ পারা গ্রুপে ৭টির মধ্যে ৩টি পুরস্কার অর্জন করে চরপাথালিয়া সালমান ফারসী রা. মাদরাসার শিক্ষার্থীরা।
প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ শের আলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. আব্দুল মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, গজারিয়া থানা শাখার সভাপতি, জামিয়া ফারুকিয়া রওজাতুল উলূম, আনারপুরার পরিচালক ও শাইখুল হাদিস মাওলানা হাসান ফারুক।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোসাইরচর খলিল-হাসনা আখন্দ মাদরাসার প্রিন্সিপাল ও ফাউন্ডেশনের থানা শাখার সিনিয়র সহসভাপতি হাফেজ সাখাওয়াত উল্লাহ। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন গজারিয়া থানা কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সিনিয়র সহসভাপতি হাফেজ মাওলানা আব্দুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া বাতেনিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুক্তার হোসেন মিয়াজী, তেতৈতলা আল-আমিন ইসলামি মাদরাসার মুহতামিম মুফতি ফয়জুল্লাহ, কাজিপুরা বাইতুন নাজাত মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল গাফফার শাহপুরী, সরকার ইয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী মুফতি জহিরুল ইসলাম, ভবেরচর বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম সাইফি, গজারিয়া পাইলট হাইস্কুলের ধর্মীয় শিক্ষক এ.এস.এম. আমিন এবং বাউশিয়া আর-রাইয়্যান ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক মাওলানা কাজী আব্দুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামিয়া ইকরা প্রতাপনগরের প্রিন্সিপাল মাওলানা সাইফুল ইসলাম শ্রীনগরী। এ সময় স্থানীয় বিশিষ্ট আলেম-উলামা, ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, শিক্ষক, অভিভাবক, প্রতিযোগী শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পবিত্র কুরআনের হিফজ, বিশুদ্ধ তিলাওয়াত ও কুরআনভিত্তিক শিক্ষার প্রসারে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। এ আয়োজন শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও আত্মবিশ্বাস বিকাশের পাশাপাশি পবিত্র কুরআনের প্রতি ভালোবাসা, অনুরাগ ও আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা কুরআনের শিক্ষা ও চর্চাকে আরও বেগবান করতে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।  সাব-এডিট/সাইদ হাসান আফরান

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর