1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় সালিস শেষে বাড়ি ফেরার পথে ৭ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এর সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রথম বর্ষপূর্তিতে মুন্সিগঞ্জ গণঅধিকার পরিষদের শুভেচ্ছা দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন অব মালখানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন বাহার জাতীয় প্রেস ক্লাবের সভাপতির সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ শ্রীনগরের হীরা উত্তরার সড়ক দুর্ঘটনায় নিহত দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান মালখানগর ঐকতান সমাজকল্যাণ সংগঠনের সভাপতি শাহাদাত হোসাইন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান এইচ নূর ফাউন্ডেশনের সভাপতি হুমায়ূন কবির সাগর গজারিয়ায় আরডিআরএস এর ৩১০ তম ভবেরচর শাখার উদ্বোধন পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক হলেন পলাশ হোসেন, র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

গজারিয়ায় সালিস শেষে বাড়ি ফেরার পথে ৭ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের গজারিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সালিসি বৈঠক শেষে বাড়ি ফেরার পথে সাতজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে গজারিয়া থানায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

আহতরা হলেন রিমন (২০), পিতা আবুল হোসেন; রিফাত (১৮), পিতা বিল্লাল হোসেন; সিয়াম (১৭), পিতা শরিফ হোসেন; অমিত (২০), পিতা জাকির হোসেন; মোছাদ্দেক (১৪), পিতা মো. শারজাহান; জুনায়েদ (১৯), পিতা আলাউদ্দিন এবং মাজহারুল (১৭), পিতা ফারুক।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ৮ অক্টোবর বিকেলে বড় ভাটেরচর এলাকায় একটি সালিসি বৈঠকের আয়োজন করা হয়।

৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোতালেব শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সাবেক মেম্বার গিয়াস উদ্দিন, বাবুল সিকদার, হোসেন্দী ইউনিয়ন বিএনপির সদস্য মমিন মৃধা, গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম ও আবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভুক্তভোগীদের অভিযোগ, সালিসি বৈঠকে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হওয়ার পর তারা বিচারকদের সিদ্ধান্ত মেনে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় লাঠিসোঁটা দিয়ে মারধর করে তাদের কয়েকজনকে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ করেন তারা।

পরে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় বলে জানা গেছে।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নকিব আকরাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।    সাব-এডিট/সাইদ হাসান আফরান

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর