1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
হারিয়ে যাওয়া ১০ বছরের শিশু আয়াতকে পরিবারের কাছে ফিরিয়ে দিল শ্রীনগর থানা পুলিশ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গজারিয়ায় চুরির অভিযোগে দুইজন আটক, শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ ‘মুন্সিগঞ্জ মানবসেবা সংগঠন’-এর প্রধান কার্যালয় উদ্বোধন গজারিয়ায় আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া গজারিয়ায় অসুস্থ হাসানের পাশে সমাজ উন্নয়ন সংস্থা ও গ্রামবাসী গজারিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টে সেমিফাইনালে বিশদ্রোন ভাটেরচর স্পোর্টিং ক্লাব বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিরাজদিখানে কোটগাঁও যুব সংঘের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শিংগারটেক একাদশ হারিয়ে যাওয়া ১০ বছরের শিশু আয়াতকে পরিবারের কাছে ফিরিয়ে দিল শ্রীনগর থানা পুলিশ দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এর সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রথম বর্ষপূর্তিতে মুন্সিগঞ্জ গণঅধিকার পরিষদের শুভেচ্ছা

হারিয়ে যাওয়া ১০ বছরের শিশু আয়াতকে পরিবারের কাছে ফিরিয়ে দিল শ্রীনগর থানা পুলিশ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত
হারিয়ে যাওয়া ১০ বছরের শিশু আয়াতকে পরিবারের কাছে ফিরিয়ে দিল শ্রীনগর থানা পুলিশ

হারিয়ে যাওয়া ১০ বছরের শিশু আয়াতকে পরিবারের কাছে ফিরিয়ে দিল শ্রীনগর থানা পুলিশ
মুন্সিগঞ্জের বার্তা প্রতিবেদক
শ্রীনগরে হারিয়ে যাওয়া ১০ বছর বয়সী শিশু আয়াতকে তদন্ত ও তৎপরতার মাধ্যমে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে শ্রীনগর থানা পুলিশ।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শ্রীনগর থানাধীন কয়কীর্তন সংলগ্ন কমিউনিটি সেন্টারের সামনে শিশুটিকে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। নাম-ঠিকানা জানতে চাইলে সে নিজের ও বাবার নাম ছাড়া আর কিছুই বলতে পারেনি। পরে স্থানীয় বাসিন্দা আবুল কালাম (৫৫) শিশুটিকে নিজের হেফাজতে নেন এবং শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮টায় তাকে নিয়ে শ্রীনগর থানায় হাজির হন।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় শ্রীনগর থানা পুলিশ ওইদিনই শিশুটির পরিবারের সন্ধানে তদন্ত শুরু করে। শিশুটির কাছ থেকে পাওয়া ছোট ছোট তথ্য এবং তার দেওয়া ঠিকানা (মোগলহাট গ্রাম, লালমনিরহাট) অনুযায়ী ফেসবুকের মাধ্যমে অনুসন্ধান চালানো হয়। থানার ডিউটি অফিসার এসআই মোস্তাকিম লালমনিরহাটের সংশ্লিষ্ট থানা পুলিশের সহায়তায় স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে শিশুটির ছবি পাঠান। এর একপর্যায়ে শিশুটির মামাবাড়ির লোকজনের সন্ধান মেলে।
পরে শুক্রবার বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকার গেন্ডারিয়ায় বসবাসরত শিশুটির বাবা হানিফ ও মা লতা বেগম থানায় হাজির হন। যথাযথ প্রক্রিয়া শেষে পুলিশ শিশুটিকে তাঁদের হেফাজতে বুঝিয়ে দেয়।
শিশুকে ফিরে পেয়ে বাবা-মা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিপদে-আপদে যেকোনো সময় বাংলাদেশ পুলিশ জনগণের পাশেই আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর