1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
টঙ্গীবাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

টঙ্গীবাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনিক শেখ,টঙ্গীবাড়ী
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৮২ বার পঠিত
টঙ্গীবাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সাথে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

তিনি এ উপজেলায় যোগদানের পর টঙ্গীবাড়ীতে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত প্রথম সাংবাদিক সংগঠন- টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সোমবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি সঞ্চালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক ফিরুজ আলম বিপ্লব, সহ-সভাপতি সুমন চোকদার, শামসুদ্দিন তুহিন, শেখ মোঃ সোহাগ ও মাসুম হাসান আফিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ মোঃ অনিক শেখ, সাংগঠনিক সম্পাদক কাদির খান, দপ্তর সম্পাদক হোসেন হাওলাদার।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক বিএম সুমন, দৈনিক দিন প্রতিদিনের প্রতিনিধি মোঃ মাসুদ রানা, দৈনিক আলোকিত নিউজের স্টাফ রিপোর্টার হারুন অর রশিদ, টংগিবাড়ী ডটকম প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ্ প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখযোগ্যভাবে, যোগদানের অল্প সময়ের মধ্যেই তিনি উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানে সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছেন বলে উপস্থিত সাংবাদিকরা অভিমত ব্যক্ত করেন। তার দূরদর্শী নেতৃত্ব, জনবান্ধব মনোভাব এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ইতোমধ্যেই স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি করেছে।

এসময় উপজেলা বাজারে যানজট নিরসনে বাইপাস সড়ক চালুর পরিকল্পনা, শিশু পার্ককে আরও উন্নতকরণ, লার্নিং সেন্টারের কার্যক্রম সচল রাখা, সূবর্ণ স্কুলের কাজ পুনরায় দ্রুত শুরু, পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত মনিটরিং জোরদার, ভেক্যু দিয়ে মাটি কাটা বন্ধে অভিযান, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদক নির্মূলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এসময় ইউএনও তাহমিনা আক্তার বলেন, আমি এ উপজেলায় নতুন এসেছি, সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই। সাংবাদিকরা তৃণমূলের একটি চোখ। আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা পেলে সুন্দর একটি উপজেলা উপহার দিতে পারব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর