1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
টঙ্গীবাড়ীতে খাল খনন সহ ৫ টি প্রকল্পের উদ্বোধন করলেন এম পি আব্দুস সালাম আজাদ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

টঙ্গীবাড়ীতে খাল খনন সহ ৫ টি প্রকল্পের উদ্বোধন করলেন এম পি আব্দুস সালাম আজাদ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৯০ বার পঠিত
টঙ্গীবাড়ীতে খাল খনন সহ ৫ টি প্রকল্পের উদ্বোধন করলেন এম পি আব্দুস সালাম আজাদ
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় খাল খননসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন মুন্সিগঞ্জ ২ আসনের (টঙ্গীবাড়ী -লৌহজং) সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ।
মঙ্গলবার দিন ব্যাপি আয়োজিত এ প্রকল্পগুলো উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে টঙ্গীবাড়ী উপজেলার মারিয়ালয়  মোকামখোলা হইতে সতুল্লা এবং পাচগাও ইউনিয়ন এর কুকরাদি খাল খনন , উপজেলার কালিবাড়ী বাজার – পাচগাও ইউ পি অফিস ভায়া মালধা সড়ক উন্নয়ন , চাষিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন এবং গোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন।
উদ্বোধনী বক্তব্যে এমপি আব্দুস সালাম আজাদ বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে খান খনন প্রকল্প বিশেষভাবে সহায়ক হবে।  টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এর সভাপতিত্বে  এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক,  উপজেলা সহকারী কমিশনার ভুমি ওয়াজেদ ওয়াসিফ, টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ মনিরুল হক ডাবলু,  উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুন, সহকারী শিক্ষা কর্মকর্তা কাজল কর,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, উপজেলা বিএনপির সহ সভাপতি আক্তার হোসেন মোল্লা , মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য জহিরুল ইসলাম লেলিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহাবুব ইসলাম রন্টি,  আউটশাহী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুল ইসলাম খান, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা, ধিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসন শেখ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মহসিন খান বাবু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু সহ  স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে টঙ্গীবাড়ী উপজেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর