1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
টঙ্গীবাড়ীতে খেলার মাঠে ঝুঁকছে কিশোররা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

টঙ্গীবাড়ীতে খেলার মাঠে ঝুঁকছে কিশোররা

অনিক শেখ,টঙ্গীবাড়ী
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পঠিত
টঙ্গীবাড়ীতে খেলার মাঠে ঝুঁকছে কিশোররা
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার নিতিরা এলাকায় কিশোর ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে আয়োজন করা হয়েছে “নিতিরা ঈদ উদযাপন ফুটবল টুর্নামেন্ট-২০২৬”। স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

আয়োজক সূত্রে জানা যায়, নিতিরা ফজুশাহ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশ নিতে দলপ্রতি নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২০ হাজার টাকা ও ট্রফি এবং রানারআপ দল পাবে ১০ হাজার টাকা ও ট্রফি।

স্থানীয়রা বলছেন, বর্তমান সময়ে কিশোরদের মোবাইল ও নানা নেতিবাচক আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই ধরনের আয়োজন তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টের মূল প্রতিপাদ্যও রাখা হয়েছে “পায়ে পায়ে সম্প্রীতি, নিতিরা ফুটবল গীতি”।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, নিতিরা গ্রামের সর্বস্তরের মানুষের সহযোগিতায় এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে এবং যেকোনো বিষয়ে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন কিশোরদের মাঠমুখী করবে এবং এলাকায় খেলাধুলার সুস্থ ধারাকে আরও এগিয়ে নেবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর