
টঙ্গীবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
টঙ্গীবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ মোল্লার দাফন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলার আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে আউটশাহী কবরস্থানে তাকে দাফন করা হয়।জানাজার পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে গার্ড অফ অনার প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক, মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ঢালী,শামসু কমান্ডার, ওসি তদন্ত কাজি মাসুদ রানা,এসআই জাহিদ হাসান প্রমূখ।
উল্লেখ্য রউফ মোল্লা বুধবার (১৮জুন) সন্ধ্যা ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।