1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
টঙ্গীবাড়ীতে শিশু ধর্ষণচেষ্টার ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

টঙ্গীবাড়ীতে শিশু ধর্ষণচেষ্টার ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

অনিক শেখ,টঙ্গীবাড়ী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার পঠিত
টঙ্গীবাড়ীতে শিশু ধর্ষণচেষ্টার ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত মাহবুব হালদারের পরিবার ও এলাকাবাসী।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় টঙ্গীবাড়ী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, মাহবুব হালদার নির্দোষ। জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ মোকলেছ শিকদার, মিজানুর শিকদার ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন।

তারা বলেন, দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় মাহবুব হালদারের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, মাহবুব হালদার একজন চাকরিজীবী ও শান্ত স্বভাবের মানুষ। মামলা দায়েরের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। এতে তার পরিবার চরম দুর্ভোগে পড়েছে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে মাহবুব হালদারের স্ত্রী পারুল বেগম বলেন, “আমার স্বামী একজন চাকরিজীবী। আমাদের তিন সন্তান মাদ্রাসায় পড়াশোনা করে। মিথ্যা মামলা দেওয়ার পর থেকে তিনি ভয়ে বাড়িতে আসতে পারছেন না। সন্তানদের দেখাশোনা ও মাদ্রাসায় আনা-নেওয়া করতে গিয়ে আমি চরম কষ্টে আছি।”

তিনি আরও বলেন, “আমার স্বামীর বিরুদ্ধে আগে কখনো এমন কোনো অভিযোগ ওঠেনি। খোঁজ নিলে তার চরিত্র সম্পর্কে সবাই ভালো কথাই বলবে। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি এ মামলার তীব্র নিন্দা জানাই।”

মাহবুব হালদারের মা মোসাম্মৎ নূরজাহান বেগম বলেন, “আমার ছেলে শান্তিপ্রিয় মানুষ। কাজ করে সংসার চালায়। আমার স্বামী একজন মাদ্রাসার ইমাম ছিলেন। আমাদের পরিবারের কারও বিরুদ্ধে এ ধরনের অভিযোগ কখনো ছিল না।”

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু জানান, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর