
বানারী একতা সংঘের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল-বানারী ইউনিয়নের বানারী একতা সংঘের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৭ডিসেম্বর) বানারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জাঁকজমকপূর্ণ ভাবে বনভোজনটি অনুষ্ঠিত হয়৷
বনভোজনের এ আয়োজনে সংগঠনটির প্রায় দুইশত জনের মত সদস্য অংশগ্রহণ করেন।
বানারী একতা সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকলকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বনভোজন সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য আশাবাদ ব্যক্ত করেন।
সকাল থেকেই নানাবিধ অনুষ্ঠান,খেলাধুলা ও লটারিসহ নানা কার্যক্রম সংগঠনের সদস্যরা উপভোগ করেন।