
সিজান হোসেন
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর কালাচাঁদ আখড়া ও জেলেপাড়া দুর্গামন্দির পরিদর্শন করেছেন লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হোসেন পিন্টু। এ সময় তিনি মন্দির কর্তৃপক্ষের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তিনি মন্দির দুটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
এ সময় তিনি মন্দিরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং স্থানীয়দের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। পরে মন্দিরের কার্যক্রমে সহযোগিতার অংশ হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
স্থানীয় পর্যায়ে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন বজায় রাখার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা