
সিরাজদিখান প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান থানার এসআই মো. শাহ আলী, এএসআই কামরুজ্জামানসহ পুলিশের একটি দল কংশপুর এলাকায় অভিযান চালায়। এ সময় বসতবাড়ির সামনে থেকে রুবিনা (৩০) ও মো. মোহাসিন (৪৫) নামে দুজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মো. মোহাসিনের বাবার নাম আবু মিয়া বেপারী। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, রুবিনা ও মোহাসিন স্বামী-স্ত্রী।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সিরাজদিখান থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও মাদকসেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। সাব-এডিট/সাইদ হাসান আফরান