
**সিরাজদিখান থানা পুলিশ কর্তৃৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া ০২ জন গরু চুরির আসামী গ্রেফতার**
জনৈক শুসংকর মন্ডল, পিতা-মৃত তুফানী মন্ডল, সাং-ঘোড়ামারা, পোঃ কুচিয়ামোড়া, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জ এর গরু চুরির অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার, মুন্সিগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম, মহোদয়ের কঠোর দিক-নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার পারভেজ, সিরাজদিখান সার্কেল ও অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল হান্নান এর পরিচালনায় গঠিত এসআই/নাহিদ মাসুম, এসআই/নোমান ছিদ্দিক ও সঙ্গীয় অফিসার ফোর্স এর টিম কর্তৃক সিরাজদিখান থানার কেয়াইন ইউনিয়ন এর হাজীগাও এলাকার আশ্রয়ন প্রকল্পের একটি পরিত্যক্ত ঘর থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় ব্যবহৃত সিম ও অবস্থান বের করে আসামী ১। সোহেল (৩৭), পিতা-ইসরাফিল, সাং-কুচিয়ামোড়া, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জ, কসাই ২। মকবুল (৪৫), পিতা-মৃত মোকলেস, সাং-বাসাইল, থানা-শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জদ্বয়কে সিরাজদিখান থানাধীন কেয়াইন ইউনিয়ন এলাকা হইতে গরুর চারটি পা, নগদ ৫৬৭৫ টাকা ও নেশা করার সরঞ্জাম সহ গ্রেফতার করা হয়।