
সিরাজদিখান থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার**
মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর নির্দেশনা এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল হান্নানের তত্ত্বাবধানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
ইংরেজি ০৪/০৫/২০২৬ তারিখ বেলা আনুমানিক ১১:৩৫ মিনিটে সিরাজদিখান থানার আওতাধীন কাকালদি জোড়া ব্রিজ এলাকায়, মুন্সীগঞ্জ থেকে ইছাপুরাগামী সড়কে অভিযান চালিয়ে মোঃ আলামিন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির পিতা মৃত আব্দুস সাত্তার এবং মাতা মৃত ফিরোজা বেগম। তার বাড়ি উত্তর মধ্যপাড়া, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জ।
অভিযানকালে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।