1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে উদযাপনের প্রস্তুতি - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে উদযাপনের প্রস্তুতি

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ বার পঠিত
মুন্সিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে উদযাপনের প্রস্তুতি

মো. শফিকুল ইসলাম ভূঞা 

​মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে উদযাপনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন। জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে, মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আত্মোৎসর্গকারী সকল ভাষা সৈনিকের প্রতি শ্রদ্ধা জানাতে জেলা প্রশাসন জেলাজুড়ে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

​কর্মসূচির শুরুতেই ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর সূর্যোদয়ের সাথে সাথে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ভাষা আন্দোলনের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরতে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নং-২১৬) এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

​শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বাদ যোহর জেলার সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধাজনক সময়ে সকল মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। দিবসটি উপলক্ষে সাধারণ মানুষের জন্য ইদ্রাকপুর দুর্গ জাদুঘরসহ জেলার সকল প্রত্নতাত্ত্বিক জাদুঘর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিনা টিকেটে উন্মুক্ত থাকবে। জেলা প্রশাসক তাঁর বার্তায় এই মহান দিবসের সকল কর্মসূচিতে অংশ নিতে জেলার সর্বস্তরের নাগরিকদের আমন্ত্রণ জানিয়েছেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর