
ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ আবু হানিফ শেখ (২৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে ২ মার্চ ২০২৬ তারিখ রাত ৯টা ৪৫ মিনিটে পদ্মা সেতু (উত্তর) থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কাজির পাগলা স্কুল মাঠ সংলগ্ন এলাকায় মায়ের দোয়া জেনারেল স্টোরের সামনে থেকে আবু হানিফ শেখকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আবু হানিফ শেখ গোপালগঞ্জ জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।