1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জে নবনিযুক্ত পুলিশ কনস্টেবলদের ৫ দিনব্যাপী ব্যবহারিক প্রশিক্ষণ শুরু - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে নবনিযুক্ত পুলিশ কনস্টেবলদের ৫ দিনব্যাপী ব্যবহারিক প্রশিক্ষণ শুরু

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পঠিত
মুন্সিগঞ্জে নবনিযুক্ত পুলিশ কনস্টেবলদের ৫ দিনব্যাপী ব্যবহারিক প্রশিক্ষণ শুরু

মুন্সিগঞ্জে নবনিযুক্ত পুলিশ কনস্টেবলদের ৫ দিনব্যাপী ব্যবহারিক প্রশিক্ষণ শুরু

​মো. শফিকুল ইসলাম 

​মুন্সিগঞ্জ জেলা পুলিশে সদ্য যোগদানকৃত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্যে পাঁচ দিনব্যাপী ব্যবহারিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। রবিবার (২২/০২/২০২৬) সকাল ১০ টায় মুন্সিগঞ্জের শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন খান মিলনায়তনে এই কোর্সের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার  মো. মেনহাজুল আলম পিপিএম।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার নবনিযুক্ত সদস্যদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের শৃঙ্খলা ও ঐতিহ্য বজায় রাখতে হলে প্রতিটি সদস্যকে বিধি-বিধান, আইন-কানুন এবং সুপ্রতিষ্ঠিত রীতিনীতি মেনে চলতে হবে। তিনি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন যে, কর্মক্ষেত্রে সর্বোচ্চ সততা, দক্ষতা ও পেশাদারিত্ব প্রদর্শনের মাধ্যমেই জনগণের সেবা নিশ্চিত করতে হবে। এছাড়া ড্রেসরুলস যথাযথভাবে অনুসরণ, ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের ফিট রাখার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও তিনি বিশেষ তাগিদ দেন।

​বর্তমান ডিজিটাল সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে পুলিশ সুপার কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি স্পষ্ট জানান যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের পোশাক পরিহিত ছবি বা ভিডিও আপলোড করা যাবে না এবং ব্যক্তিগত অনলাইন একাউন্টে নিজেকে পুলিশ পরিচয় দেওয়া থেকে বিরত থাকতে হবে। পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে অনলাইন আচরণবিধি মেনে চলা এবং জনসাধারণের সঙ্গে সর্বদা বিনয়ী ও উত্তম ব্যবহার করার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের পরামর্শ দেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ এবং আরআই (মুন্সিগঞ্জ) মো. তোফাজ্জল হোসেন। উদ্বোধনী পর্ব শেষে প্রশিক্ষণার্থীরা তাদের নির্ধারিত প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণ করেন যা তাদের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর