
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের দেওয়ান বাড়িতে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির উপদেষ্টা হাজী মো. ইলিয়াস বেপারী, সহ-সভাপতি আক্তার লাকুরিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মারুফ ইসলাম সেন্টু, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান বেপারী, আড়িয়ল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আঃ সাত্তার দেওয়ান, আড়িয়ল ইউনিয়ন যুবদলের সভাপতি মো. পিয়ার হোসেন পিন্টু, আড়িয়ল ইউনিয়ন বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম, টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার রেজাওয়ানুল হক নিবির, আড়িয়ল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবনে সিয়াম, উপজেলা বিএনপি নেত্রি অনন্যা ইসলাম, আড়িয়ল ইউনিয়ন বিএনপি নেতা সজিব মাদবরসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।