
নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে এ কোর্সের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
প্রশিক্ষণ কোর্সে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন থানা ও অন্যান্য সব ইউনিট থেকে আগত মোট ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। কোর্সে অংশগ্রহণকারীদের নির্বাচনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দৃঢ়তা অর্জন, জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিকতা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম, প্রশিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা।