1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৩ বার পঠিত

মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই বছরের নাতিকে আছাড় দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে অভিযুক্ত দাদী মুক্তা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দেউলভোগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুক্তা বেগম শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের কাননিসার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তোফায়েল খানের স্ত্রী।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে কাননিসার এলাকায় তোফায়েল খানের বসতবাড়ির উঠানে পারিবারিক কলহের জেরে মুক্তা বেগম তার দুই বছরের নাতি নাফিন খানকে আছাড় দিয়ে ফেলে দেন। এ ঘটনার সিসি ক্যামেরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ২৫ সেপ্টেম্বর এটি ব্যাপকভাবে ভাইরাল হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা করেন। মামলার পর মুন্সীগঞ্জের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় শ্রীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে মুক্তা বেগমকে গ্রেপ্তার করে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিঞা জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানোর  প্রক্রিয়া চলমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর