1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭

স্টাফ রিপোর্টার

মুন্সিগঞ্জের শ্রীনগরে র‍্যাবের পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত দুই সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে র‍্যাবের কটি, ওয়াকিটকি, খেলনা পিস্তল, হ্যান্ডকাপসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শরীয়তপুরের সখিপুরের ফরহাদ হোসেন (৪০), নওগাঁর বদলগাছীর চাকরিচ্যুত সেনাসদস্য নাদিম মাহমুদ শান্ত ওরফে রায়হান হোসেন (৩০), রাজবাড়ীর পাংশার চাকরিচ্যুত সেনাসদস্য সার্জেন্ট মিজানুর রহমান (৪১), বরগুনার আব্দুল আলীম (৩২), মাগুরার মো. সাকিবুর জামান মেহেদী (২৬), ভোলার চরফ্যাশনের মেহেদী হাসান সুজন (৩৫) এবং বরগুনার আবু হানিফ (৩২)।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, একটি সিলভার রঙের টয়োটা মাইক্রোবাস ও একটি লাল রঙের হিরো এক্সব্লেড মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি র‍্যাবের ছদ্মবেশে ডাকাতির উদ্দেশ্যে শ্রীনগরের ছনবাড়ী থেকে সিংপাড়ার দিকে যাচ্ছেন।
পরে হরিবাড়ী ব্রিজের পূর্ব পাশে আনোয়ারের অটো গ্যারেজের সামনে চেকপোস্ট বসিয়ে গাড়ি দুটিকে থামানো হয়। এ সময় মাইক্রোবাসে থাকা এক ব্যক্তি নিজেকে র‍্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে হাতে থাকা ওয়াকিটকি দেখান। বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের পরিচয় চ্যালেঞ্জ করে। একপর্যায়ে তারা পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ ধাওয়া করে চালকসহ সাতজনকে আটক করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, শ্রীনগর বাজারের এক স্বর্ণ ব্যবসায়ী প্রায় দেড় কেজি স্বর্ণ নিয়ে মুন্সীগঞ্জ সদরের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাকে র‍্যাব পরিচয়ে আটক করে স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে তারা সড়কে অবস্থান করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ আশপাশের এলাকায় একই কৌশলে ডাকাতি করে আসছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাস ও মাইক্রোবাস থামিয়ে যাত্রীদের নামিয়ে নিজেদের গাড়িতে তুলে মারধর করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুট করতেন তারা। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। তাদের মধ্যে আবু হানিফ মাইক্রোবাসটির চালক।
অভিযানে একটি টয়োটা মাইক্রোবাস, একটি হিরো এক্সব্লেড মোটরসাইকেল, র‍্যাব লেখা তিনটি কটি, দুটি ওয়াকিটকি, দুটি খেলনা পিস্তল, দুই জোড়া হ্যান্ডকাপ, র‍্যাবের লোগোযুক্ত তিনটি আইডি কার্ড, তিনটি চেক গামছা, তিনটি এসএস পাইপ, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি লেজার লাইট এবং র‍্যাব লেখা একটি স্টিকার উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে ডাকাতির সঙ্গে জড়িত চক্রটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর