1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
‘মুন্সিগঞ্জ মানবসেবা সংগঠন’-এর প্রধান কার্যালয় উদ্বোধন - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে কাপড় বিতরণ বেতকা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন শিকদারের দোয়া প্রার্থনা গজারিয়ায় “চাইনিজ বার” ফুটবল টুর্নামেন্টে ফাইনাল যুবসমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই, কুমারভোগের ফাইনালে কাউসার তালুকদার লৌহজংয়ের ৩৭ পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন তানভীর সিনহা ঐতিহ্যের পথে ধরে আগামীর রূপরেখা: দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি সংখ্যা গজারিয়ায় চুরির অভিযোগে দুইজন আটক, শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ ‘মুন্সিগঞ্জ মানবসেবা সংগঠন’-এর প্রধান কার্যালয় উদ্বোধন গজারিয়ায় আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া গজারিয়ায় অসুস্থ হাসানের পাশে সমাজ উন্নয়ন সংস্থা ও গ্রামবাসী

‘মুন্সিগঞ্জ মানবসেবা সংগঠন’-এর প্রধান কার্যালয় উদ্বোধন

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত
‘মুন্সিগঞ্জ মানবসেবা সংগঠন’-এর প্রধান কার্যালয় উদ্বোধন

‘মুন্সিগঞ্জ মানবসেবা সংগঠন’-এর প্রধান কার্যালয় উদ্বোধন
মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক
“মানুষ মানুষের জন্য; মানবতাই সেবা”—এই স্লোগানকে সামনে রেখে সিরাজদিখানে মুন্সিগঞ্জ মানবসেবা সংগঠনের প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া বাজারে ইসলামী ব্যাংকের নিচতলায় অবস্থিত কার্যালয়ে এক বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে এ উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার সদস্যসহ এলাকার নবীন-প্রবীণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‘মুন্সিগঞ্জ মানবসেবা সংগঠন’ একটি সম্পূর্ণ অরাজনৈতিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, বিপদগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসা এবং পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর মানবিক সমাজ গড়ে তোলাই সংগঠনটির মূল উদ্দেশ্য।
সংগঠনটির চারজন প্রতিষ্ঠাতা হলেন—মধ্যপাড়ার মো. নাজমুল ইসলাম, মালখানগর ইউনিয়নের হাফেজ কাউসার মাহমুদ, কলমা ইউনিয়নের শেখ মো. রোমান এবং স্বর্ণগ্রামের মো. জসিম হালদার। তাঁদের সম্মিলিত উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলার সদস্যদের সাথে নিয়ে সংগঠনটি মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।
সংগঠনটি মূলত স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা সেবা, অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা, প্রাকৃতিক দুর্যোগে জরুরি ত্রাণ প্রদান ও উদ্ধার কার্যক্রম, বৃক্ষরোপণ, কর্মসংস্থানে সহায়তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে। পাশাপাশি সংগঠনের সদস্যদের যেকোনো বিপদে পারস্পরিক সার্বিক সহযোগিতার উদ্যোগও রয়েছে।
সংগঠনটির সংশ্লিষ্টরা জানান, তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবার মানসিকতা, সামাজিক দায়বদ্ধতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করাও তাঁদের অন্যতম মূল উদ্দেশ্য। নতুন কার্যালয়টি চালুর ফলে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং মানবিক উদ্যোগগুলো বাস্তবায়নে নতুন গতি সঞ্চারিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনটিকে একটি কার্যকর ও সমৃদ্ধ মানবসেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে মুন্সিগঞ্জ জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা, পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন প্রতিষ্ঠাতা ও স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজসেবকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর