1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে কাপড় বিতরণ বেতকা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন শিকদারের দোয়া প্রার্থনা গজারিয়ায় “চাইনিজ বার” ফুটবল টুর্নামেন্টে ফাইনাল যুবসমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই, কুমারভোগের ফাইনালে কাউসার তালুকদার লৌহজংয়ের ৩৭ পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন তানভীর সিনহা ঐতিহ্যের পথে ধরে আগামীর রূপরেখা: দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি সংখ্যা গজারিয়ায় চুরির অভিযোগে দুইজন আটক, শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ ‘মুন্সিগঞ্জ মানবসেবা সংগঠন’-এর প্রধান কার্যালয় উদ্বোধন গজারিয়ায় আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া গজারিয়ায় অসুস্থ হাসানের পাশে সমাজ উন্নয়ন সংস্থা ও গ্রামবাসী

গজারিয়ায় আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত
গজারিয়ায় আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

গজারিয়ায় আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া
গজারিয়া প্রতিনিধি
গজারিয়া উপজেলার টেংগারচর পশ্চিম পাড়া জামে মসজিদে সাবেক উপমন্ত্রী, পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) জুম্মার নামাজের পর টেংগারচর পশ্চিম পাড়া জামে মসজিদে এ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেন গজারিয়া উপজেলা যুবদল নেতা এ এস এম সোহেল।
মিলাদ মাহফিলে মরহুম আব্দুল হাইয়ের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের কথা স্মরণ করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
আলহাজ্ব মো. আব্দুল হাই বুধবার (১৪ অক্টোবর ২০২৬ইং) দিবাগত রাত সাড়ে বারো টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, সংসদ সদস্য, মন্ত্রী ও বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেন। পরে তাঁর মরদেহ মুন্সীগঞ্জে নেওয়া হয় এবং সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
আব্দুল হাই মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী, জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন টেংগারচর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আসিফ ইকবাল লিটন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু সরকার, যুবদল নেতা সোহাগ, যুবদল নেতা ইকবালসহ স্থানীয় নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর